কাঁকসার ঘন গড়জঙ্গলে লক্ষনসেনের দ্বারা পুজিতা শ্যামরুপা মন্দিরে যজ্ঞ করলেন প্রদীপ মজুমদার
দি নিউজ লায়ন; আজ প্রচারে বেরিয়ে কাঁকসার ঘন গড়জঙ্গলে লক্ষনসেনের দ্বারা পুজিতা শ্যামরুপা মন্দিরে যজ্ঞ করলেন টিএমসির দুর্গাপুর পুর্বের প্রার্থী প্রদীপ মজুমদার।কাঁকসার গভীর জঙ্গলে ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরে বনদপ্তরের বাধায় বৈদ্যুতিক সংযোগ ছিল না।২০১৬ র নির্বাচনে এই দুর্গাপুর পুর্ব কেন্দ্রের টিএমসি প্রার্থী প্রদীপ মজুমদার পরাজিত হলেও তিনি এই গভীর জঙ্গলে থাকা মন্দিরে জল ও বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারিভাবে।
দুর্গাপুজা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এই শ্যামরুপা মন্দির দর্শনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যের ভক্তবৃন্দরা আসেন।এবারও প্রদীপ মজুমদারকেই এই কেন্দ্রের প্রার্থী করেন মমতা বন্দোপধ্যায়।তাই আজ এই ইতিহাসপ্রসিদ্ধ মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ মজুমদার এবং ভাতারের টিএমসির বিদায়ী বিধায়ক সুভাষ মন্ডলসহ টিএমসি নেতাকর্মীদের দেখা গেল মন্দিরে।প্রদীপ মজুমদার জানান, মা এর কাছে প্রার্থনা আমাদের ঘরের মেয়ে যাতে তৃতীয়বার রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের মানুষের জন্য উন্নয়নের ধারাকে বজায় রাখতে পারেন।
Post a Comment